রাবি শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিল ছাত্রলীগ নেতা

০৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৩ AM

© লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তারিক হাসান নামের এক শিক্ষার্থীর মাথা ফাটানোর অভিযোগ  উঠেছে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গুফরান গাজীর বিরুদ্ধে।বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের অতিথি কক্ষে এ ঘটনা ঘটে।বর্তমানে তারিক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত তারিক হাসান বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ওই হলের আবাসিক শিক্ষার্থী। 

শিক্ষার্থীরা জানায়, তারিকের বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমামুলের সাথে টাকা ধার দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির হয়। পরে ইমামুল বিষয়টি জোহা হল শাখা ছাত্রলীগকে জানালে হলের দায়িত্বপ্রাপ্ত নেতা ও রাবি ছাত্রলীগের সহ-সভাপতি গুফরান গাজীসহ কয়েকজন নেতাকর্মী মিলে তারিককে বেধড়ক মারধর করে। মারধরের এক পর্যায়ে তারিকের মাথা ফেটে যায়। তবে এ ঘটনার সাথে ছাত্রলীগ নেতা গুফরান জড়িত নয় বলে দাবি করেছেন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা গুফরান গাজী বলেন, ‘আমি মারধর করিনি। ওরা নিজেরাই নিজেদের মধ্যে মারধর করে মাথা ফাটিয়েছে।’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি এ মূহুর্তে ঢাকা আছি। গুফরান এ ঘটনার সাথে জড়িত নয় বলেই শুনেছি।’

এ বিষয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. জুলকার নায়েন বলেন, ‘হলে মারধরের ঘটনার কথা শুনেছি। তবে বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি জানতে পারি নি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬