প্রতীকী ছবি
যশোরে চৌগাছায় মেহেদি (১৫) নামের এক স্কুল ছাত্র মোটরসাইকেলে করে বন্ধুদের সাথে ঘুরতে না দেয়ায় মা-বাবার ওপরে অভিমান করে আত্মহত্যা করেছে। তিনি শহরের ঋষিপাড়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে এবং শাহাদৎ পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। আজ মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটেছে।
নিহত মেহেদির বাবা জানান, মেহেদি সোমবার বিকালে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য মোটরবাইক নিতে চাইল। মঙ্গলবার সকালে তার বার্ষিক পরীক্ষা থাকায় বাইক নিতে নিষেধ করি। রাতে অন্যদিনের মত সে ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখি- গামছা দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে তার মৃত দেহ।
তদন্তকারি পুলিশ অফিসার চৌগাছা থানার এসআই শাহিনুর রহমান শাহিন বলেন, নিহতের পরিবার ও আত্মীয়দের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।