সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

২৭ নভেম্বর ২০১৮, ০১:১০ AM

গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (৪৪)। সোমবার রাত সোয়া ১০টার দিকে কুমিল্লা নগরের শামবকসী এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে তাঁর উদ্দেশ্যে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। 

জেলার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, দেলোয়ার মোটরসাইকেল থামিয়ে মহাসড়কের পাশে প্রস্রাব করছিলন। মূত্র ত্যাগশেষে দাঁড়ালে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি করে। এরপর আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

নিহত দেলোয়ারের স্বজনেরা দাবি করেন, চৌয়ারা এলাকার মাদক ব্যবসায়ী তাঁর মাথায় গুলি করেন। মৃত্যুর আগে তিনি সেটা জানিয়েছেন। 

২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেন দেলোয়ার হোসেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী আ খ ম বাহাউদ্দিনের পক্ষে তিনি নির্বাচনী প্রচারণা করছিলেন। 

বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২০ সালের পর হাম রোধে কোনো ক্যাম্পেইন হয়নি
  • ০৬ এপ্রিল ২০২৬
close