হামের প্রতিরোধ ব্যবস্থা জোরদারে এনডিএফের সেমিনার

০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ PM
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম

হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম © সংগৃহীত

জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদারের লক্ষ্যে হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সোমবার ০৬ (এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল-এই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতিতে হামরোগের পুনরুত্থান, টিকাদান কার্যক্রমে কিছু চ্যালেঞ্জ এবং জনসচেতনতার ঘাটতি বিবেচনায় এই সেমিনারটি বিশেষ গুরুত্ব বহন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আবু তালহা। তিনি তার মূল প্রবন্ধে হাম রোগের সংক্রমণ প্রবণতা, এর ক্লিনিক্যাল বৈশিষ্ট্য, জটিলতা এবং শিশুদের ওপর এর মারাত্মক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘সময়সম্পন্ন টিকাদানই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়’ এবং এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। 

উক্ত সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. আহমেদ মুর্তজা চৌধুরী, অধ্যাপক ডা. মো: খয়বর আলী, অধ্যাপক ডা. মো: মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. রাকিবুল হক খান, ডা. মো: আতিয়ার রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনডিএফ। ডা. একেএম ওয়ালীউল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনডিএফ। ডা. এমজি ফারুক হোসেন, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ। ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ। ডা. এস এম খালেদুজ্জামান, সভাপতি, ঢাকা মহানগরী উত্তর। ডা. একেএম জিয়াউল হক, অফিস সম্পাদক, এনডিএফ। ডা. নাজমুল আরেফিন, কোষাধ্যক্ষ, এনডিএফ। মোঃ শহিদুল ইসলাম, সভাপতি,ডিইউজে।

সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘একটি সুস্থ জাতি গঠনের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার বিকল্প নেই।” তিনি হামরোগ নির্মূলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, টিকাদান কর্মসূচি শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। চিকিৎসক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।’

ট্যাগ: এনডিএফ
জুলাই আন্দোলনে হুমকিদাতা মনিরুলকে নিজ দপ্তরে বসালেন গোবিপ্র…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগ দুদকের, চ্যালেঞ্জ নিলেন আসিফ মাহমুদ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সহকারী মৌলভী পদে বিষয় নিয়ে বিভ্রান্তি, বদলি আবেদনে যা করতে …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি পুনরুদ্ধারে ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি ঘোষণা করলেন তার…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন ডিজি পেল কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬