সুনামগঞ্জে

যৌথ বাহিনীর অভিযানে ৭টি ভারতীয় বিস্ফোরক উদ্ধার

২৩ অক্টোবর ২০২৪, ১০:১৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
উদ্ধার করা বিস্ফোরক

উদ্ধার করা বিস্ফোরক © টিডিসি

সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টের বাজার  থেকে ৭টি ভারতীয় বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (২১ অক্টোবর) র‍্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। 

সুনমাগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপির রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে ৭ টি বিস্ফোরক (NEOGEL 90) SBL ENERGY LIMITED EXPLOSIVE (Class-2) 125gms, Village YENVERA, DIST-NAGPUR 441502 (MS.INDIA) উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাধানগর পয়েন্টের প্রথম দুইতালা ভবনের পাশে কে বা কারা কিছু প্যাকেট লুকিয়ে রেখেছিল। সেনাবাহিনী ও র‍্যাবের একটি দল দুপুরে এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে কোন মানুষ দেখা যায় নি।

সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে এজাহার দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বিস্ফোরকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close