ছাত্র বলাৎকারের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক

১০ অক্টোবর ২০২৪, ০৪:৪২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
গ্রেপ্তার হওয়া প্রাইভেট শিক্ষক সাইমুন ইসলাম শুভ (২৪)

গ্রেপ্তার হওয়া প্রাইভেট শিক্ষক সাইমুন ইসলাম শুভ (২৪) © টিডিসি

১৪ বছর বয়সী ছাত্রকে কোচিংয়ে প্রাইভেট পড়ানোর কথা বলে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে পটুয়াখালীর দুমকিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। 

বুধবার (৯ অক্টোবর) রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। সোমবারের ওই ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদি হয়ে পটুয়াখালী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন। পরে তিনি দুমকী থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া প্রাইভেট শিক্ষক সাইমুন ইসলাম শুভ (২৪) পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের মধ্য নলুয়া এলাকার বাসিন্দা বাবুল মৃধা'র ছেলে। তিনি উপজেলার দুমকি সংলগ্ন জলিশা গ্রামে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।

সূত্র জানায়, দীর্ঘ ১ বছর ধরে ভুক্তভোগী শিক্ষার্থী সহ আরও ১০ থেকে ১২ জন ব্যাচে অভিযুক্ত সাইমুনের কাছে প্রাইভেট পড়ে। পরীক্ষায় ভালো করার জন্য রাতে তার বাসায় থেকে পড়াশোনার জন্য ওই শিক্ষার্থী ও তার মা-বাবাকে অনুরোধ করেন সাইমুন। একপর্যায়ে গত সোমবার শিক্ষার্থীর বাবা মা ছেলেকে পড়াশোনার জন্য সাইমুনের বাসায় রাত থেকে পড়ার অনুমতি দেন। ওই দিন মধ্যরাতে শারীরিক নির্যাতন সহ বলাৎকার করেন সে শিক্ষক। সর্বশেষ নগ্ন অবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থীর ছবি তুলে রাখে এবং কাউকে জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশের হুমকি ধামকি দেয় সাইমুন।

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, আটককৃত সাইমুনের বিরুদ্ধে ভুক্তভোগীর মা বাদী হয়ে গত রাতে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তাভাবনা চলছে: শিক্ষাম…
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence