স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী

৩১ মার্চ ২০২৬, ১১:৫৯ AM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০২:২৮ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের মহানগরীর স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাসের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সব ধরনের বাংলা-ইংরেজি মিডিয়াম স্কুলগুলো অনলাইন এবং অফলাইন মুডে যাওয়ার বিষয়ে আলোচনা করেছি। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় আমরা আমাদের পরিকল্পনা উত্থাপন করব। এর পর যে সিদ্ধান্ত হয়, সেটি বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো ৫ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রেখে অন্তত অনলাইন এবং অফলাইন ক্লাস চালু রাখার চিন্তা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে পরিকল্পনা রয়েছে।

এহছানুল হক মিলন বলেন, ‘সেই কারণে আমরা ভাবছি যে আমাদের স্কুল সিষ্টেম অনলাইনে এনে তাদের অন অ্যান্ড অফ মানে ব্র্যান্ডিং সিষ্টেম। মনে করেন উইকলি পাঁচ দিন ক্লাস ছিল। এখন আমরা এসব ক্লাস লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকম আন্দোলন-টান্দোলন সব মিলিয়ে। আমরা স্কুল আওয়ারটাকে সিক্স ডেইজে উইক করছি।’

তিনি বলেন, ‘ইন দি মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস ইন্টারন্যাশনাল। এই ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্র্যান্ডিং করা যায় কিনা… অন অ্যান্ড অফ... আসবে অনলাইনে। এটা নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমরা একটা জরিপ করেছি। সেই সার্ভেতে ৮৫ শতাংশ পিপল চাচ্ছে, ইউজাররা চাচ্ছে তারা যেন, অনলাইনে যায়। বাট কম্পিটলি অনলাইনে যদি যাওয়া হয় আমরা আবার আন সোশ্যাল হয়ে যাবো। এটা নিয়েও আমরা ভাবছি।’

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬