আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত এ অভিযানে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার কালা বিবির দীঘি ও মেডিকেল মোড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখা ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুইটি পৃথক মামলায় দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় আনোয়ারা থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, ‘বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্য স্থিতিশীল রাখতে ধাপে ধাপে আমরা প্রত্যেকটি বাজার ও এলাকায় অভিযান পরিচালনা করব। যারা মজুদ করে বাজার অস্থির করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬