হাসিনাসহ ৪৭ জনকে আসামি করে মামলা মাহমুদুর রহমানের

১০ অক্টোবর ২০২৪, ০৩:২৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
হাসিনাসহ ৪৭ জনকে আসামি করে মামলা মাহমুদুর রহমানের

হাসিনাসহ ৪৭ জনকে আসামি করে মামলা মাহমুদুর রহমানের

কুষ্টিয়া মডেল থানায় শেখ হাসিনা, হাসানুল হক ইনুসহ ৪৭ জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। এর আগে ২০১৯ সালে মানহানি মামলায় কুষ্টিয়া আদালতে জামিন নিতে আসলে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এ বিষয়ে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ৪৭ এর নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জন আসামি করা হয়েছে। পরিস্থিতি নিরাপত্তা দ্বারা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সকাল ১১ টায় ইসলানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মামলার বিষয়ে জানান তিনি।

সভায় মাহমুদুর রহমান বলেন, আন্দোলনের মাধ্যমে আমাদের কাঁধে চেপে বসা জালেমশাহীর পতন ঘটেছে। ১৬ বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিস্ট ও ইসলামবিরোধী সরকার ছিলো সেটি সরাসরি দিল্লি থেকে পরিচালিত হয়েছে। দুটো লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিলো। প্রথম লক্ষ্য ছিলো ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানো। দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদকে নির্মূল করা। আমাদের ১ম লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু দ্বিতীয়টা আমরা এখনও অর্জন করতে পারিনি। আমাদের সুযোগ এসেছে, ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করতে হবে। 

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়তে গিয়ে আবরার শহীদ হয়েছে। আমাদের এ লড়াইকে অব্যাহত রাখতে হবে৷

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence