ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরকে কুপিয়ে জখম দুর্বৃত্তদের

০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনির

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনির © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি আহত মনির।

স্থানীয় বাসিন্দারা জানান, মনির চরহাজারী ইউনিয়নের তাঁর গ্রামের বাড়ি থেকে অটোরিকশায় বসুরহাটে যাচ্ছিলেন। এ সময় ইউনিয়নের জগন্নাথ মন্দির এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় তাকে। 

স্থানীয় লোকজন পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়। মনিরের মার্কেটের দোকানি রূপক মজুমদার বলেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। পিঠে ১২টি ও মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে তার। 

আরো পড়ুন: আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হৃদয় হত্যা মামলায় ওলামা লীগ নেতা গ্রেপ্তার

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি ও সমমান পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী, কোন …
  • ১৯ এপ্রিল ২০২৬
কাল সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু, ভিডিওবার্তায় অভিভ…
  • ১৯ এপ্রিল ২০২৬
‘ছাত্রলীগ করলেও এনসিপিতে যাওয়া যাবে’ নীতির সমালোচনায় রাশেদ
  • ১৯ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
মতলব উত্তরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন …
  • ১৯ এপ্রিল ২০২৬