৪০তম বিসিএস ফরম পূরণে প্রতারণা
© টিডিসি ফটো
৪০তম বিসিএস পরীক্ষার ফরম পূরণে প্রতারণা করার অভিযোগে স্পন্দন ও ভাই ভাই কম্পিউটার বন্ধ করে সিলগালা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরের নির্দেশে রবিবার দুপুরে দোকান দুটি সিলগালা করে দেয়। এ সময় দোকানগুলো থেকে প্রতারণায় ব্যবহৃত সিম ও কম্পিউটার জব্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের সাথে প্রতারণা করায় দোকানগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। আদালতে দাখিল করার জন্য আলামত হিসেবে মোবাইলের সিম ও কম্পিউটার জব্দ করে পুলিশ। ’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিসিএস ফরম পূরণে প্রতারণা করে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার দায়ে ওই দুই দোকানের মালিক মোস্তাক আহমেদ মামুন, আরিফ হোসেন ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।