কার্টনে মিলল দুই নবজাতকের মরদেহ

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
কার্টনে মিলল দুই নবজাতকের মরদেহ

কার্টনে মিলল দুই নবজাতকের মরদেহ © সংগৃহীত

নোয়াখালী শহরের মধ্য করিমপুর এলাকায় একটি খালের পাড় থেকে কার্টনে মোড়ানো দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতক ছিল। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এলাকাবাসী খালের পাড়ে একটি কার্টন পড়ে থাকতে দেখতে পান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুই নবজাতকের মরদেহ কাঁথা মোড়ানো অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করে।  

আরও পড়ুন: লাশ পোড়ানো পুলিশ পরিদর্শকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সুধারাম থানার ইন্সপেক্টর (অপারেশন) সাবজেল হোসেন বলেন, নবজাতকের মরদেহ গুলো ৬-৭ মাস বয়সী মিসক্যারেজের ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ দুটি কে বা কারা ফেলে গেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, জানাল মাউশি
  • ১৩ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল
  • ১৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬