স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৫ জন আটক, মুচলেকায় ছাড়

১১ নভেম্বর ২০১৮, ১২:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ৫ কিশোরকে আটক করে পুলিশ। পরে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ওই দিন বিকালে উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের যাত্রীছাউনিতে দাড়িয়ে স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে ৫ বখাটে যুবক। খবর পেয়ে কর্ণফুলী থানার শাহমীর পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই ৫ জনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাদের কে ছেড়ে দেয়া হয়।

শাহমীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন বড়ুয়া বলেন, ভবিষ্যতে এই ধরণের কর্মকাণ্ড করবে না এই মর্মে তারা এবং তাদের অভিভাববকদের কাছে থেকে মুচলেকা নিয়ে ৫ যুবককে ছেড়ে দেয়া হয়েছে।

বিএআইইউএসটিতে দুই দিনব্যাপী আইএমইউএন ২০২৬: ভবিষ্যৎ নেতৃত্ব …
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানী থেকে সিরিয়াল রেপিস্ট রাব্বি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে উপস্থিতি ৬১.…
  • ১৫ এপ্রিল ২০২৬
নেইমারকে বিশ্বকাপে দলে রাখা নিয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজ…
  • ১৫ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬