বিএআইইউএসটিতে দুই দিনব্যাপী আইএমইউএন ২০২৬: ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার মঞ্চ

১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ PM
দুই দিনব্যাপী BAIUST Intra Model United Nations (IMUN) ২০২৬-এর ব্যানার

দুই দিনব্যাপী BAIUST Intra Model United Nations (IMUN) ২০২৬-এর ব্যানার © সংগৃহীত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএআইইউএসটি) আগামী ৩ ও ৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী BAIUST Intra Model United Nations (IMUN) ২০২৬। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কূটনীতি, নেতৃত্ব ও সমসাময়িক বৈশ্বিক ইস্যুতে দক্ষ করে তুলতে এ আয়োজনের উদ্যোগ নিয়েছে BAIUST Global Affairs Council (BGAC)।

আয়োজকরা জানান, Shaping Global Futures: Diplomacy, Responsibility, and Innovation in the 21st Century’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে শিক্ষার্থীরা কূটনীতিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বৈশ্বিক সমস্যার সমাধান খোঁজার সুযোগ পাবেন। এর মাধ্যমে তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা, নেতৃত্বগুণ এবং গবেষণাভিত্তিক দক্ষতা আরও বিকশিত হবে।

সম্মেলনে বিভিন্ন কমিটির অধীনে আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ), বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (SCBA), ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ECOSOC), ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস (UNHCR), ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল (UNSC) এবং ইন্টারন্যাশনাল প্রেস (IP)।

আয়োজকরা আরও জানান, বৈচিত্র্যময় কমিটি, অন্তর্দৃষ্টিসম্পন্ন কর্মশালা, উচ্চমাত্রার ক্রাইসিস সিমুলেশন এবং সামাজিক আয়োজনের সমন্বয়ে এই IMUN ২০২৬ শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। এখানে অংশগ্রহণকারীরা গবেষণা, বিতর্ক ও কূটনৈতিক দক্ষতা চর্চার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পারবেন ভবিষ্যতের নেতৃত্বের জন্য।

উল্লেখ্য, এই আয়োজনটি শুধু বিএআইইউএসটির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ডেলিগেট রেজিস্ট্রেশন: https://www.baiustintra.online/register⁠

বাবার পরিশ্রম-সততা ছিল অনুপ্রেরণা, আনসার সদস্যের ছেলে বিসিএ…
  • ০৬ জুলাই ২০২৬
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক নিয়োগ
  • ০৬ জুলাই ২০২৬
জাবির নারী শিক্ষার্থীকে ধাক্কা, সেলফি পরিবহনের ৬ বাস আটক
  • ০৬ জুলাই ২০২৬
ইউআইইউ রেসকিউ রোভার টিমের ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’ -এ গৌরব…
  • ০৬ জুলাই ২০২৬
‘অফিসের লোক’ পরিচয়ে মিরসরাইয়ে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির…
  • ০৬ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়ের গবেষণা-বরাদ্দে নতুন নিয়ম শিক্ষকদের অ্যাকাডে…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence