বাগেরহাটে ছয় দিন ধরে নিখোঁজ কলেজছাত্র

০৮ নভেম্বর ২০১৮, ১২:৫৩ PM
নিখোঁজ তাওহিদ ইসলাম (১৭)

নিখোঁজ তাওহিদ ইসলাম (১৭)

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় তাওহিদ ইসলাম (১৭) নামের এক কলেজছাত্র ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাওহিদ উপজেলার বদনীভাঙ্গা গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে। তিনি উপজেলা সদরের সিরাজউদ্দিন মেরোরিয়াল সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ বিষয়ে তাওহিদের মা গত বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তাওহিদের মা রেকসোনা বেগম বলেন, ‘তাওহিদ গত শুক্রবার খুলনায় বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার তার মোবাইল ফোনে কল ঢুকলেও তা রিসিভ হয়নি। রবিবার সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে তাওহিদ জানায়, তাকে ফেনীতে দুই নারী আটক করে রেখেছে। এরপর তার ফোন খোলা পাওয়া যায়নি।’

মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, তাওহিদকে খুঁজে পেতে চেষ্টা চলছে।

ট্যাগ: কলেজ
আমাদের সিদ্ধান্ত পছন্দ-অপছন্দ যাই হোক, দোয়া করবেন
  • ১৯ এপ্রিল ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৯ এপ্রিল ২০২৬
আপনি মুহসিন হলের ভাইদেরকে সময় বেশি দিচ্ছেন: সংসদে ডেপুটি স্…
  • ১৯ এপ্রিল ২০২৬
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর …
  • ১৯ এপ্রিল ২০২৬
লিজেন্ড অব রূপগঞ্জে লিটন-মিরাজ, লক্ষ্য শিরোপা খরার অবসান
  • ১৯ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬