খুলনায় পুলিশের ৩ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

১৫ আগস্ট ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
খুলনায় পুলিশের ৩ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা/কেএমপি অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন

খুলনায় পুলিশের ৩ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা/কেএমপি অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন © সংগৃহীত

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার সাবেক ওসি আশরাফুল ইসলাম ও এসআই মনিরসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম।

বাদীর আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধার করে দিয়েছেন আদালত।

জানা গেছে, তাদের বিরুদ্ধে ৩১ নম্বর বিএনপির সহসভাপতি বাবুল কাজীকে হত্যার অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২৯ মার্চ বিএনপির কর্মসূচি চলাকালে বাবুল কাজী পুলিশের মারপিটে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬
যেসব লক্ষণ দেখলে বুঝবেন হিট স্ট্রোকে আক্রান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬