‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?

২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

সামাজিক মাধ্যমে নতুন এক ট্রেন্ড দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে  সেটা হলো- ঘুমানোর বেশ কয়েকঘন্টা আগেই বিছানায় যাওয়া। এটাকে বলা হয় ‘বেডটাইম স্ট্যাকিং’। এতে মানুষ আগেভাগে বিছানায় গেলেও ঘুমানোর আগে সেখানে নানা কাজ একসঙ্গে করে থাকে। তবে বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস আরামদায়ক মনে হলেও ঘুমের জন্য তা ক্ষতিকর হতে পারে।

'বেডটাইম স্ট্যাকিং' শব্দটি প্রথম ব্যবহার করেন টিকটক ব্যবহারকারী লিনিয়া ফাম। জানুয়ারিতে চালু হওয়া এই ধারণাটি এখন সামাজিক মাধ্যমে বিশেষ করে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কী এই 'বেডটাইম স্ট্যাকিং'?
এই পদ্ধতিতে কেউ রাত ৮টা বা সাড়ে ৮টার মতো সময়েই বিছানায় চলে যান। তবে ঘুমানোর জন্য নয় বরং সঙ্গে নিয়ে যান নানা কাজের উপকরণ। যেমন- ল্যাপটপ বা আইপ্যাড, ই-রিডার, ময়েশ্চারাইজার, হালকা খাবার,
টিভির রিমোট এবং মোবাইল ফোন তো আছেই। 
এরপর এসব কাজ একে একে শেষ করে তবেই ঘুমাতে যান।

এটি কি 'হ্যাবিট স্ট্যাকিং'?
অনেকে এটিকে 'হ্যাবিট স্ট্যাকিং' এর সঙ্গে তুলনা করলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে সঠিক নয়। বরং এটি অনেকটা 'বেড রটিং'-এর মতো যেখানে বিছানায় শুয়ে সময় কাটানো হয়, তবে এখানে কিছু কাজও করা হয়।

সমস্যা কোথায়?
বিছানায় এতগুলো কাজ একসঙ্গে করা ভালো ঘুমের জন্য উপযোগী নয়।

স্ক্রিন ব্যবহার: মোবাইল বা ল্যাপটপের আলো শরীরের জৈব ঘড়ি ব্যাহত করে, ফলে ঘুমের মান খারাপ হয়।

বিছানায় খাওয়া: এতে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয় এবং পোকামাকড় বিছানায় আসার সুযোগ থাকে যদি না থাওয়ার পর জায়গাটাকে ভালো মতো পরিষ্কার করা হয়। 

অনিয়মিত ঘুমের সময়: শুধু এই অভ্যাসের জন্য আগেভাগে বিছানায় যাওয়া নিয়মিত ঘুমের রুটিন নষ্ট করতে পারে। আপনি একটা সময় ঠিক টাইমে ঘুমাতেন, কিন্তু এখন এতোগুলো উপকরণ সাথে নেওয়াতে আপনি সবগুলো কিছু সময় ধরে করতে গিয়ে আপনার ঘুমের সময়টা বদলে যাচ্ছে। 

বিশ্লেষকদের মতে, এটি এমন একটি অবাস্তব ধারণা তৈরি করে যেখানে মানুষ একই সঙ্গে আরাম এবং কর্ম দুটোই একসাথে করতে চায়। বাস্তবে এটি সবসময় সম্ভব নয়।

বিছানা মূলত ঘুমের জন্যই ব্যবহার করা উচিত। এতে শরীর ও মস্তিষ্ক একটি নির্দিষ্ট সংকেত পায়, যা ভালো ঘুমে সহায়তা করে। [সোর্স: দ্য গার্ডিয়ান]

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬