মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্যের উন্নতি

২২ এপ্রিল ২০২৬, ০৯:০৫ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

আপনি যদি কখনো পার্কে হাঁটতে গিয়ে বা প্রকৃতিক কোনো জায়গায় সময় কাটিয়ে ভালো অনুভব করেন তাহলে সেটা কেবল আপনার অনুভূতি নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। প্রকৃতিতে সময় কাটানো শরীরে নানা ইতিবাচক পরিবর্তন ঘটায়। মানসিক চাপ কমানো, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, এমনকি অন্ত্রের স্বাস্থ্যের জন্যেও এটি গুরুত্বপূর্ণ।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উপকার পেতে আপনাকে ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে হবে না। মাত্র ২০ মিনিট থাকলেই উপকার পাওয়া যায়। তাই সপ্তাহে কয়েকদিন একটু হাঁটা বা প্রকৃতির মাঝে সময় কাটালেই শরীর ও মন ভালো থাকবে।

১. অজান্তেই আপনি শান্ত হয়ে যান
গাছের সবুজ, পাতার শব্দ, পাখির ডাক এসব আমাদের শরীরের স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র-কে প্রভাবিত করে, যা শরীরের অজান্তে চলা বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এতে করে রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদস্পন্দন ধীর হওয়া, শরীরে স্বাভাবিক শান্ত ভাব আসা এসব উপকার পাওয়া যায়।

একটি গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত ১২০ মিনিট প্রকৃতির মধ্যে সময় কাটান, তারা অন্যদের তুলনায় বেশি সুস্থ ও মানসিকভাবে ভালো থাকেন।

২. হরমোনের ভারসাম্য ঠিক হয়
প্রকৃতিতে সময় কাটালে শরীরের হরমোনও ইতিবাচকভাবে প্রভাবিত হয়। বিশেষ করে কর্টিসল (স্ট্রেস হরমোন) ও
অ্যাড্রেনালিন কমে। গবেষণায় দেখা গেছে, যারা তিন দিন ধরে প্রাকৃতিক গাছের সুবাস গ্রহণ করেছিলেন তাদের শরীরে স্ট্রেস হরমোন কমেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। এমনকি দুই সপ্তাহ পরও এই ইতিবাচক প্রভাব দেখা গেছে।

৩. গন্ধও বড় ভূমিকা রাখে
প্রকৃতির গন্ধ যেমন মাটি, গাছ, ফুল আমাদের শরীরে সরাসরি প্রভাব ফেলে। এই গন্ধে থাকা প্রাকৃতিক রাসায়নিক উপাদান শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে
দ্রুত মনকে শান্ত করে

৪. শরীরে ভালো ব্যাকটেরিয়া প্রবেশ করে
প্রকৃতিতে থাকা মাটি ও গাছে রয়েছে অনেক উপকারী ব্যাকটেরিয়া। প্রকৃতিতে থাকার ফলে আমাদের অন্ত্রের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি মানসিক অবস্থাও ভালো করে।
বিশেষজ্ঞরা বলেন, এগুলো অনেকটা সেই ভালো ব্যাকটেরিয়ার মতো, যেগুলো আমরা প্রোবায়োটিক খাবারে পাই। 

প্রকৃতিতে খেলাধুলা বা মাটির সংস্পর্শে আসলে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। [সোর্স: বিবিসি]

প্রাথমিক শিক্ষা সম্মেলন আগামী বুধবার, প্রধান অতিথি প্রধানমন…
  • ১২ জুলাই ২০২৬
বন্যাকবলিত ১১ জেলায় এবার বিজিবি মোতায়েন
  • ১২ জুলাই ২০২৬
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও…
  • ১২ জুলাই ২০২৬
সুইজারল্যান্ডকে হারিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ
  • ১২ জুলাই ২০২৬
দেশের সব সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নতুন …
  • ১২ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence