আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নথি সরানোর চেষ্টা

১২ আগস্ট ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল © ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু নথি সরানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দুই আইনজীবী। সেই সঙ্গে এগুলো আটক করা হয়েছে বলেও জানান তারা। তারা আসামিপক্ষে (ডিফেন্স কাউন্সেল) আইনজীবী হিসেবে রয়েছেন। দুই আইনজীবী হলেন গাজী এম এইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।

তবে আদালতের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা জানিয়েছেন, সব নথি তালা দিয়ে রাখা হয়েছে।

আইনজীবী গাজী এম এইচ তামিম আজ সোমবার সাংবাদিকদের বলেন, আমরা আজকে সকালে খবর পেলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু ডকুমেন্ট সরানো হচ্ছে। আমি এবং আবদুস সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং প্রসিকিউশন অফিসে গিয়ে জানতে পারলাম এ রকম কিছু ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: দলীয় পরিচয় নিয়ে পদত্যাগে বাধ্য হলেন স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয় উপাচার্য

আমরা সঙ্গে সঙ্গে তাদের থামালাম এবং ডকুমেন্টগুলো যার যার রুমে পাঠিয়ে যিনি অফিসের দায়িত্বে আছেন (আইন মন্ত্রণালয়ের নিয়োগকৃত কর্মকর্তা) তার কাছে চাবি রেখে এসেছি। বলেছি, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। সরকারের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো নথি বের হবে না বা ঢুকবে না—জানান এই আইনজীবী।

আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, ধানমণ্ডিতে তদন্ত সংস্থার অফিসের নথিও সংরক্ষণ করতে হবে। কোনো কর্মকর্তা যেন কোনো কিছু নিতে না পরে। এটা সরকারের কাছে আমাদের দাবি।

ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হল জরায়ু
  • ১৮ মার্চ ২০২৬
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence