আন্দালিব রহমান পার্থকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন ডিবির

৩০ জুলাই ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
আন্দালিব রহমান পার্থ

আন্দালিব রহমান পার্থ © সংগৃহীত

সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ফের রিমান্ডে নিতে আবেদন করেছে ডিবি। মঙ্গলবার (৩০ জুলাই) এই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

এ দিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে শুনানি অনুষ্ঠিত হবে। 

এর আগে, ২৫ জুলাই পার্থর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত। গত ২৪ জুলাই রাত ১টায় বাসা থেকে পার্থকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬