প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতন, লজ্জায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

২৭ জুলাই ২০২৪, ১০:৩৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
কলেজছাত্রীর আত্মহত্যা

কলেজছাত্রীর আত্মহত্যা © সংগৃহীত

লালমনিরহাটে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় লজ্জায় ইসরাত জাহান মৌফিক (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। গত বুধবার (২৪ জুলাই) তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। নিহত ইসরাত জাহান লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত শরিয়ত উল্লাহর ছেলে সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলীর সঙ্গে ওই ছাত্রীর বাবার দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। গত বুধবার ২৪ জুলাই সকালে সুলতান মণ্ডলদের হাঁস মতিন মণ্ডলের আমন ধান খেত নষ্ট করছিল। বিষয়টি দেখে ধানখেত থেকে হাঁস তাড়িয়ে দেন ইসরাত জাহান মৌফিক। 

এ ঘটনার জেরে ধরে তাকে পিটিয়ে আহত করা হয়। কয়েকজন মিলে তার পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে ফেলে। গ্রামবাসীর সামনে বিবস্ত্র করায় ভীষণ লজ্জা পান ওই ছাত্রী। একপর্যায়ে দুপুরে ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এ সময় এগিয়ে গেলে ইসরাতের মাকে মারধর করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

মামলায় উল্লেখ করা হয়, ইসরাত জাহান মৌফিক গ্রামবাসীর সামনে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অপমানিত বোধ করেন। এ কারণে লজ্জায় তিনি রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। হাসপাতাল থেকে ফিরে তাঁর বাবা মতিন মণ্ডল ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জানা যায়, এ ঘটনার পর ইসরাতের বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দাবিতে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে ওমর ফারুক বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারপিট করা হয়েছে। এই লজ্জায় মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার দায়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence