দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

০৫ জুলাই ২০২৪, ০৮:৪৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন © প্রতীকী ছবি

দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শুক্রবার (৫ জুলাই) সকালে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক হাসু (৪০) ও নাবিল পরিবহনের হেলপার নিহত হন। আহত অন্তত ২৮ জনকে উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

আরো পড়ুন: কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনরত ববি শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলি বাস ও ট্রাক পুলিশি হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬