একাধিকবার শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী

২৭ জুন ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
কলেজছাত্রী

কলেজছাত্রী © সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে একাধিক দিন বিভিন্ন স্থানে রাতযাপন শেষে বিয়েতে অসম্মতি জানানোয় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা।

জানা যায়, উপজেলার দরবস্ত ইউপির ফকিরপাড়া গ্রামের তাজু মণ্ডলের ছেলে তৌহিদ মণ্ডল পার্শ্ববর্তী গ্রামের স্নাতক ১ম বর্ষের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২১ জুন বিয়ের প্রলোভনে প্রেমিকাকে বাড়ি থেকে বের করে নিয়ে স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করে তারা। এক পর্যায়ে তৌহিদ বিয়ে করতে রাজি না হওয়ায় তার বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। 

ওই তরুণী জানান, বিয়ের আশ্বাসেই বিভিন্ন সময় ও স্থানে আমাকে নিয়ে সে অবস্থান করে আমার সর্বনাশ করেছে। ও বিয়ে না করলে আমি এ বাড়ি থেকে জীবিত বের হবো না। 

এ বিষয়ে তৌহিদ মণ্ডলের পরিবারের সদস্যরা জানান, তৌহিদ বাড়ি নেই, সে আসলে তাদের বিয়ে পড়ানো হবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থলে একজন সহকারী পুলিশ পরিদর্শক পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 
ট্যাগ: ধর্ষণ
দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক মৃত্যু ঘটে…
  • ৩১ মার্চ ২০২৬
স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence