দরজা ভেঙে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৪ জুন ২০২৪, ০৮:০৮ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
দরজা ভেঙে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দরজা ভেঙে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার © সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় ঘরের দরজা ভেঙে জান্নাতুল আরাবী (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জান্নাতুল আরাবী ওয়াজুল ইসলামের মেয়ে ও বিড়ালদহ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রবিবার (২৩ জুন) সকালে উপজেলার মধ্য তেলিপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে জানান পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।

তার বাবা ওয়াজুল ইসলাম জানান, শনিবার রাতে সবাই খাবার শেষে ঘুমাতে যাই। রবিবার সকালে মেয়ের ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে দরজা ভাঙলে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মৃত অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ নামায়। তবে কী কারণে মেয়ে আত্মহত্যা করেছে, তা বুঝতে পারছি না।

আরও পড়ুন: ছাত্রাবাসের ট্রাঙ্কে মিললো কিশোরের খণ্ডিত মরদেহ

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। মৃত্যুর আগে সে তার ফেসবুক আইডির সবকিছু ডিলিট করে দেয়। এছাড়া একটি সুইসাইড নোট আমরা পেয়েছি।

 
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close