ছাত্রাবাসের ট্রাঙ্কে মিললো কিশোরের খণ্ডিত মরদেহ

২২ জুন ২০২৪, ১১:১০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
তপু হোসেন

তপু হোসেন © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ছাত্রাবাস থেকে তপু হোসেন (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে শহরের মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের ৩০৫ নম্বর কক্ষে একটি টিনের ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

তপু মশুরিয়াপাড়া এলাকার কাশেম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে (কারখানায়) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।

আটকরা হলেন, মশুরিয়াপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে আলিফ হোসেন (১৬) ও মো. মনিরুজ্জামান (২২)।

তপুর চাচাতো ভাই রাজু বলেন, ১৫ জুন তপু নিখোঁজ হয়। এরপর তার মোবাইল থেকে কাশেম হোসেনকে ফোন দিয়ে জানানো হয় তপুকে আটকে রাখা হয়েছে। ১০ হাজার টাকা পাঠালে তাকে ছেড়ে দেওয়া হবে। কাশেম হোসেন ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশে টাকা পাঠিয়ে দেন। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার বিকাল ৩টার দিকে কয়েকজন ছাত্র ঈদ শেষে ছাত্রাবাসে ফিরে ৩০৫ নম্বর কক্ষের সামনে গেলে একটি ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ বের হয়। এসময় তারা ছাত্রাবাসের মালিক টিপু হোসনকে ডেকে আনেন। খবর দিলে পুলিশ ট্রাঙ্কের ভেতর থেকে তপু হোসেনের মরদেহ উদ্ধার করে।

পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ছাত্রবাসের ট্রাঙ্ক থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬