যমুনা নদীতে লাশ ফেলে দেওয়া সেই কলেজছাত্র হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

১৩ জুন ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM

© সংগৃহীত

পাবনার সুজাগরে আবদুল গাফফার (২০) নামের এক কলেজছাত্রকে হত্যার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিনিদিয়ার চর গ্রামের মো. আজিম (৩৫), বাউসা গ্রামের মো. শহিদুল (২৮) ও ছাবেদ আলী (৩০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, সুজানগর উপজেলার দুলাই গ্রামে ডাক্তার জহুরুল কামাল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন আবদুল গাফফার। ২০১৫ সালের ১৯ আগস্ট কলেজে ক্লাস চলাকালে তাঁকে ডেকে নিয়ে যান তাঁর চাচাতো বোনের স্বামী মো. আজিম। পরিবারের লোকজন খোঁজ না পেয়ে পরদিন গাফফারের ফোনে কল দিলে অপর প্রান্ত থেকে জানানো হয়, তাঁকে (আবদুল গাফফার) অপহরণ করা হয়েছে। একই সঙ্গে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় গাফফারের ভাই শিহাব উদ্দিন বাদী হয়ে মো. আজিমকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আজিম অপহরণের পর মুক্তিপণ না পেয়ে গাফফারকে হত্যার কথা স্বীকার করেন। একই সঙ্গে লাশ যমুনা নদীতে ফেলে দেওয়ার কথা জানান আসামিরা।

পুলিশ মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩ নভেম্বর মো. আজিমসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তাঁদের মধ্যে মো. রমজান আলী নামের এক আসামির মৃত্যু হয়েছে। বাকি তিনজন জীবিত আছেন। আদালত মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) দেওয়ান মজনুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতেই উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

 
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬