প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের বড় ১৩টি গাছ কেটে ফেলার অভিযোগ

০৪ মে ২০২৪, ১০:২৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM

© প্রতীকী ছবি

সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউপির মনিঞ্জাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা পূরবী চৌধুরী ও পরিচালনা কমিটির দুই সদস্যের বিরুদ্ধে।

এঘটনার পর এলাকাবাসী সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত একটি অভিযোগ দায়ের করেন।

গ্রামবাসীর অভিযোগে বলা হয়, প্রায় তিন যুগ ধরে গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও গ্রামবাসীর যত্নে কিছু ছায়াবৃক্ষ বড় হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৃক্ষের ছায়ায় পাঠ নিচ্ছে বহুদিন ধরে। গত ৩ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির দুই সদস্যের সহায়তায় কর্তৃপক্ষ বা গ্রামের সঙ্গে কথা না বলেই এসব গাছ কেটে বিক্রি করেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

এব্যাপারে প্রধান শিক্ষিকা পূরবী চৌধুরী বলেন, উপজেলার নিবাহী কর্মকর্তার অনুমেতি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে এই গাছগুলো কাটা হয়েছে।

এব্যাপারে জেলা রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমদের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি ছাতক বন বিট কর্মকর্তার সঙ্গে কথা বলে জানালেন, তিনি বা ছাতক বন বিটের কর্মকর্তা এই বিষয়ে কিছুই জানেন না। তারা মতামতও দেননি। মূল্যও নির্ধারণ করেননি।

ট্যাগ: শিক্ষক
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬