২১ বছর পর হত্যা মামলার রায়, ১৯ জনকে যাবজ্জীবন 

২৯ এপ্রিল ২০২৪, ০১:৪৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM

© সংগৃহীত

জয়পুরহাটে হত্যা মামলার ২১ বছর পর ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আব্দুর রহমান হত্যার ঘটনায় এ রায় দেওয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জজকোর্টের সহকারী কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচবিবি উপজেলার আব্দুর রহমান হত্যা মামলার রায়ে ১৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে আলম, দোলা, ওসমান, কোরমান, আজাদুল, লাবু, বাবু, আমিনুর, ফারাজ মণ্ডল, শুকটু, দুলাল, আলিম, নজরুল, সাইদুল, সানোয়ার, সাইফুল, কালাম আদালতে উপস্থিত ছিল। এছাড়া আসামি জহুরুল ও উকিল পলাতক রয়েছেন।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close