সড়কে প্রাণ গেল দুই মাদ্রাসাছাত্রের

১৩ এপ্রিল ২০২৪, ০৮:০২ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে © প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের চাপায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা দু’জন মোটরসাইকেল আরোহী ছিল।

নিহতরা হলো- নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমান (১৭) ও কুম্ভারপাড়ার মোস্তাকিম (১৪)। আব্দুর রহমান বাবুনগর মাদ্রাসায় পড়তো। মোস্তাকিম স্থানীয় মাদ্রাসা থেকে কোরআন হিফজ শেষ করেছে। তারা সম্পর্কে ছিল খালাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে তিন কিশোর-তরুণ ইমামনগর থেকে নাজিরহাটের দিকে যাচ্ছিল। বিকেলে তারা এবিসি রাস্তার মাথায় মহাসড়কে ওঠে। এ সময় একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। 

আরো পড়ুন: বাজার করে বাড়ি ফেরা হল না রাবি শিক্ষার্থী শুভর

এতে ঘটনাস্থলেই প্রাণ যায় আব্দুর রহমানের। গুরুতর অবস্থায় অন্য দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়। পথে মোস্তাকিমের মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, স্থানীয়রা বাসটিকে আটক করে। তবে এর আগেই চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence