ঈদের আনন্দে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ঝরল ৩ যুবকের প্রাণ

১১ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন ৩ যুবক। কিন্তু আর ফেরা হলো না তাদের। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই মৃত্যু হয়েছে সকলের। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে সীমান্ত সড়কের লেংগুড়া ইউনিয়নের চেংগ্নী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২), হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কে ঘুরতে যান। বিকাল ৩টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংগ্নী বাজার এলাকায় সড়কের বাক ঘুরতে গিয়ে চালক মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শনসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 
দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক মৃত্যু ঘটে…
  • ৩১ মার্চ ২০২৬
স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence