সেহেরি খেয়ে ঘুমাতে গিয়ে গলায় ফাঁস নিলেন কলেজছাত্রী

০৮ এপ্রিল ২০২৪, ০৮:১৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
মিথিলা আক্তার

মিথিলা আক্তার © সংগৃহীত

শরীয়তপুরে মিথিলা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীয়তপুর জেলা শহরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে পড়াশোনা করতেন তিনি। পুলিশ মিথিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

রোববার (৭ এপ্রিল) বিকেলে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামে এ ঘটনা ঘটেছে। মিথিলা সেলিম সরদার ও নাজমা বেগম দম্পতির মেয়ে। 

জানা যায়, পরিবারের সবার সঙ্গে সেহেরি খেয়ে ঘুমাতে গিয়েছিলেন মিথিলা। পরে সারাদিনেও সে তার ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন তাকে বিকেলে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান জানালার গ্রিলের সঙ্গে তোয়ালে পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মিথিলা।

মিথিলার স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।  

আরও পড়ুন: রাজধানীতে কলেজপড়ুয়া ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, উত্তর পালং এলাকা থেকে মিথিলা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। 

 
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close