অর্থ আত্মসাৎ মামলায় প্রধান শিক্ষক কারাগারে

২৬ মার্চ ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM

© সংগৃহীত

জয়পুরহাটে স্কুলের গাছ বিক্রির টাকা আত্মসাৎ মামলায় কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৫ মার্চ) দুপুরে আদালতে জামিন আবেদন করলে জয়পুরহাট আমলি-১ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ জুন জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় চত্তরের আটটি বড় গাছ নিলামের মাধ্যমে তিন লাখ ৫৫ হাজার টাকায় ম্যানেজিং কমিটির মাধ্যমে বিক্রি করা হয়। পরে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এর মধ্যে এক লাখ ৬০ হাজার টাকা পূবালী ব্যাংকে জয়পুরহাট শাখায় জমা দেন। বাকি এক লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় বাদী হয়ে বিদ্যালয়ের দাতা সদস্য মোস্তাকিম হোসেন আদালতে মামলা করেন।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬