জনতা ব্যাংকের ভল্ট থেকে উধাও ৫ কোটি টাকা

২৫ মার্চ ২০২৪, ০৮:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
আটক তিন কর্মকর্তা

আটক তিন কর্মকর্তা © সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে জনতা ব্যাংকের তামাই শাখা থেকে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের তামাই শাখার ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) দুপুরের বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (২৪ মার্চ) রাতে জনতা ব্যাংক তামাই শাখা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- জনতা ব্যাংক তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন শেখ (৪২), সহকারী শাখা ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪) ও ব্যাংক কর্মকর্তা  রাশেদুল হাসান (৩৪)।

জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম জানান, জনতা ব্যাংক তামাই শাখা ক্যাশ লেনদেনে সন্দেহ পরিলক্ষিত হলে গতকাল (রোববার) তামাই শাখায় উপস্থিত হয়ে লেনদেনের সমস্ত কিছু অডিট শেষে দেখতে পান ক্যাশ ভল্টে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা হিসাবে গড়মিল রয়েছে। এসময় তামাই জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও অফিসারের কাছে জানতে চাইলে তারা কোন উত্তর দিতে পারেনি। পরে তাদের বিরুদ্ধে বেলকুচি থানায় আইনগত ব্যবস্থা নিতে লিখিত আবেদন করা হয়।  

পরে পুলিশ রাতে তাদের আটক করে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টি টাকা লেনদেনের সেই কারণে অভিযোগ পত্রটি দুদকে পাঠানো হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে জনতা ব্যাংকের তিন কর্মকর্তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close