ছোট ভাইকে বাচাঁতে গিয়ে বড় ভাইকে পিটিয়ে হত্যা কিশোর গ্যাংয়ের

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© প্রতীকী ছবি

ভোলার কিশোর গ্যাংয়ের হামলার শিকার রাব্বি (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
নিহত রাব্বি দৌলতখান পৌরসভার বাসিন্দা জামাল মাঝির ছেলে। বৃহস্পতিবার( ২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৌলতখান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, রাব্বির ছোট ভাই রাজীবের সাথে কিশোর গ্যাং মাহিদ ও তার সহযোগীদের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বি ছোট ভাইকে নিয়ে দৌলতখান পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আসে। সেখানে পূর্বে থেকেই কিশোর গ্যাং মাহিদ ও তার সহযোগীরা অবস্থান করছিলো। এসময় মাহিদ ও তার সহযোগীরা রাজীবের ওপর হামলা চালায়। এতে বাধা দিলে হামলাকারীরা রাব্বিকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থা আশংকাজনক দেখে রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থার আরো অবনতি হলে শুক্রবার সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। অভিযুক্ত মাহিদ দৌলতখান বাজারের ব্যবসায়ী মহিউদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত ফলাফল প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence