এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন

৩১ মার্চ ২০২৬, ০৫:৫৩ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৩ PM
এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন

এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন © টিডিসি

প্রবাসীদের সংকটে সহায়তার লক্ষ্যে গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল। এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রেস বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান হিমেল (ফ্রান্স), সহকারী প্রধান সমন্বয়ক এস এম কবির ফরহাদ (কাতার), আঞ্চলিক প্রধান সমন্বয়ক মেহেদী হাসান (কুয়েত), জরুরি সাড়া ও অপারেশন প্রধান সমন্বয়ক আমজাদ হোসাইন (নরওয়ে), আইনি-প্রশাসনিক ও তহবিল ব্যবস্থাপনা প্রধান সমন্বয়ক মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য), কল্যাণ-প্রশিক্ষণ ও কাউন্সেলিং সমন্বয়ক নাইমুর মাহের (কানাডা), যোগাযোগ-গণমাধ্যম ও তথ্য সুরক্ষা সমন্বয়ক নিহাল হোসাইন (অস্ট্রেলিয়া), নারী-কল্যাণ ও শিশু সুরক্ষা বিষয়ক সমন্বয়ক চম্পা আক্তার (রাশিয়া), মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক আজহার উদ্দিন সৈকত (মালয়েশিয়া)।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ সারোয়ার, সদস্য সচিব নাজমুল বসার এবং প্রধান সংগঠক জোবায়ের আহমেদের অনুমোদনে এই সেল গঠিত হয়েছে।

এনসিপি থেকে এই কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ডা. মাহমুদা মিতু ও মাহাবুব আলম। এছাড়াও রাজনৈতিক লিয়াজোঁ উপদেষ্টা ফয়সাল মাহমুদ শান্ত, আইনি বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, প্রশাসনিক সমন্বয়ক আয়মান রাহাত, জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সমন্বয়ক রাসেল মোল্লা, মানবাধিকার বিষয়ক সমন্বয়ক নাভিদ নওরোজ। সদস্য হিসেবে আছেন শাহরিয়ার শাকিল ও ফাতিমা তুজ জোহরা মৈতি। 

বিবৃতিতে বলা হয়, এই সেলের মাধ্যমে প্রবাসীরা যে ধরনের সহায়তা পাবেন: জরুরি অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সহায়তা, প্রবাসী পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বুলিং বা সাইবার বুলিং প্রতিরোধ, আইনি ও প্রশাসনিক পরামর্শ, মানবিক সহায়তা ও ফান্ডরেইজিং, মৃত প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর সহায়তা, দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, স্কুল, কলেজ ও ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শ, মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং, নারী ও শিশুদের নিরাপত্তা ও অনলাইন সেফটি, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল প্রাইভেসি সংক্রান্ত নির্দেশনা, বিদেশে কর্মরত নারী গৃহকর্মীদের সুরক্ষা, মানব পাচার প্রতিরোধে পরামর্শ ও সহায়তা, ২৪/৭ জরুরি হেল্পলাইন ব্যবস্থা (ইমেইল [email protected] বা হোয়াটসঅ্যাপ নং +৩৩৭৫৪২৪৫৫৫৫, +৪৭৪৬৩৯৮৯৫৮ ও +৯৭৪৫৫৩৩১৮০৯) এর মাধ্যমে জরুরী ভিত্তিতে প্রবাসীরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন। 

কমিটির প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান (হিমেল) বলেন, প্রতিটি প্রবাসী একে অপরের আপনজন। একজনের কষ্ট মানে আমাদের সবার কষ্ট। এই বিশ্বাস থেকেই আমরা একসাথে এগিয়ে এসেছি। এই সেলের মাধ্যমে আমরা চাই, সংকটে কোনো প্রবাসী যেন একা না থাকে। সহমর্মিতা, ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে আমরা সবসময় প্রবাসীদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, আজ এবং আগামীতেও।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9