৭ ঘন্টার ব্যবধানে প্রাণ গেল দুই ছাত্রীর 

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

নেত্রকোণার মদনে হেনট্রলি চাপায় লাকি তালুকদার (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। তিনি মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পৃথক দুর্ঘটনায় আরেক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে।  

রবিবার(১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় কলেজে যাওয়ার সময় নেত্রকোণা-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকী গোবিন্দশ্রী বাড়ঘড়িয়া গ্রামের আব্দুল হাই এর মেয়ে। কলেজ শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি উজ্জল কান্তি সরকার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাকী তালুকদার গোবিন্দশ্রী বাড়ঘড়িয়া গ্রামের আব্দুল হাই এর মেয়ে। তিনি মদন হাজি আব্দুল আজিজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় লাকী রবিবার সকালে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কোন গাড়ি না পেয়ে হেটে হেটে কলেজের দিকে যাচ্ছিল। এ সময় হেনট্রলিটি মদন পল্লী বিদ্যুতের কুঠি নিয়ে যাওয়াও পথে নেত্রকোণা-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজারের মোড়ে কলেজে ছাত্রী লাকী তালুকদার কে চাপা দেয়। পরে স্থানীয়রা শিক্ষার্থীকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মামুন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হেনট্রলি সহ চালক কে আটক করা হয়েছে।


অন্যদিকে রবিবার(১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার সময় মদন-কাইটাইল সড়কের রত্নপুর নামক স্থানে রিমা আক্তার(৭) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত রিমা মদন উপজেলার রত্নপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে। মাদ্রাসা শিক্ষার্থী নিহতের বিষয়টি ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মদন থানার এসআই আজিজুর রহমান । এ ঘটনায় ইজিবাইক চালক বাঁশরী গ্রামের হারুল মিয়ার ছেলে সোহাগকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিমা আক্তার রত্নপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে। সে রত্নপুর গ্রামের একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় রিমা আক্তার রবিবার বিকালে মাদ্রাসা থেকে হেটে বাড়ি যাচ্ছিল। এ সময় ইজি বাইক চালক এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বাড়ি ফেরার পথে রত্নপুর সড়কে শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইক  চালক সোহাগ মিয়া কে আটক করা হয়।

মদন থানার এসআই আজিজুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।  ইজিবাইক সহ চালককে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence