কলেজছাত্রীকে পথ থেকে তুলে নিয়ে ধর্ষণ কাউন্সিলর ছেলের

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM

© সংগৃহীত

নেত্রকোনার মদনে কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সাজন মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযুক্ত সাজন মিয়া মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ মিয়ার ছেলে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পৌরসদরের বাসা থেকে কলেজে যাওয়ার সময় বখাটে সাজন তার পথরোধ করে কুপ্রস্তার দেন। একপর্যায়ে জোর করে দেওয়ান বাজার রোডের একটি চালের দোকানে তুলে নিয়ে যান। পরে সাজনের একজন সহযোগী বাইরে থেকে দোকানের তালা লাগিয়ে দেন। দোকানে কলেজছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন সাজন। পরে ঘটনাটি পরিবারকে জানান ভুক্তভোগী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সাজনের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক মৃত্যু ঘটে…
  • ৩১ মার্চ ২০২৬
স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence