বরিশালে কৌশলে স্কুলছাত্রীকে ধর্ষণ ৫৫ বছর বয়সী প্রতিবেশীর

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© প্রতীকী ছবি

এক স্কুলছাত্রীকে জিম্মি করে ধর্ষণের ঘটনায় বরিশালের আগৈলঝাড়া থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে মেয়েটির বাবা এ মামলা করেন। পুলিশ বুধবার জবানবন্দি গ্রহণের জন্য ভুক্তভোগীকে বরিশাল জেলা আদালতে পাঠায়। সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নেওয়া হয় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম)। ১ ফেব্রুয়ারি বাড়ির পাশে ধর্ষণের শিকার হয় সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েটি। 

মামলার এজাহারে বলা হয়, ১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মেয়েটি বাড়িতে একা ছিল। প্রতিবেশী হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা (৫৫) বিষয়টি টের পেয়ে জানায়, তার অশ্লীল ভিডিও এবং ছবি অন্য একজনের মোবাইল ফোনে ধারণ করা আছে। তা দেখানোর নাম করে মেয়েটিকে ডেকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ের বাগানে ধর্ষণ করে হবি। বিষয়টি কাউকে জানালে চরম ক্ষতির হুমকিও দেয় সে। পরে একজনকে কল করে ‘অশ্লীল ভিডিও এবং ছবি’ সামাজিক যোগাযোগমাধ্যমে না ছাড়তে বলে হবি। এ জন্য মেয়েটির কাছে ৫ হাজার টাকাও দাবি করে সে। 

এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ধর্ষণের শিকার কিশোরী। পরে পরিবারের কাছে বিষয়টি জানায়।

তার বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়েটির জবানবন্দি গ্রহণের জন্য বরিশাল আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ: ধর্ষণ
দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক মৃত্যু ঘটে…
  • ৩১ মার্চ ২০২৬
স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence