বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন নোবিপ্রবির শতাধিক শিক্ষার্থী

২৮ জানুয়ারি ২০২৪, ১২:১১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
দুর্ঘটনাকবলিত নোবিপ্রবি শিক্ষার্থীদের বহনকারী বাস

দুর্ঘটনাকবলিত নোবিপ্রবি শিক্ষার্থীদের বহনকারী বাস © সংগৃহীত

ভাঙাচোরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে শতাধিক শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একটি বাস। বিআরটিসির দোতলা বাসটি রোববার (২৮ জানুয়ারি) সকালে সোনাপুর এলাকায় এ দুর্ঘটনার শিকার হয় বাসটি। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

জানায়, নোয়াখালীর মাইজদী থেকে শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘নয়নতারা’ নামের বাসটি সকালে ছেড়ে আসে। পথে সোনাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ রাস্তার পাশে খাদে আটকে যায়। এতে কয়েকজন আহত এবং ভয়ে অজ্ঞান হয়ে যান একাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, গাড়িটি হঠাৎ রাস্তার বাইরের দিকে চলে যায়। অল্পের জন্য সবাই প্রাণে বেঁচে গেছেন। একটু হলেই গাড়িটি পানিতে পড়ে যেতো বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, শিক্ষার্থীরা সবাই নিরাপদ আছে। সার্বিক দিক বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: ৪ ঘণ্টা পর মুক্ত হলেন মাভাবিপ্রবির অবরুদ্ধ ভিসি

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের ভাষ্য, চালক অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি বাইরে নামিয়ে দিয়েছে। তাকে শোকজ করা হবে এবং অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেছেন, বিআরটিসি বাসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। রাস্তাটি সংস্কার করতে কর্তৃপক্ষকে জানান তিনি।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence