সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে আওয়ামী লীগ নেতার লাশ

১৬ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
রিপন মল্লিক

রিপন মল্লিক © ফাইল ছবি

ঝালকাঠিতে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘর থেকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগ নেতার নাম রিপন মল্লিক (৫০)। সে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। রিপন শহরের কৃষ্ণকাঠি এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। 

স্থানীয়রা অভিযোগ করেছেন, রিপনের সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। তিনি প্রায়ই তার ঘরে যাতায়াত করতেন। চারদিন আগে প্রবাসীর এক ছেলে ঢাকায় চলে যায়। ঘটনার দিন ওই নারী ঘরে একাই ছিলেন। 

পুলিশ জানায়, সোমবার রাতে ওই নারী ঘরের ভেতর থেকে চিৎকার দিলে স্থানীয়রা সেখানে যায়। এ সময় রিপনকে মেঝেতে পড়ে থাকতে দেখে তারা। পরে স্থানীয়রা রিপনকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপনের প্রতিবেশী হারিছ হোসেন বলেন, রাত সাড়ে ১০ টায় ওই নারী তার ঘরের ভেতর থেকে ডাক চিৎকার করছিলেন। এসময় আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক অর্ধ উলঙ্গ এবং রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে ছিলো। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক রিপন মল্লিককে মৃত ঘোষণা করেন। তারপর আমরা রিপনের লাশ তার বাড়িতে পাঠিয়ে দিই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, লাশের সুরতহাল শেষে প্রাথমিকভাবে বোঝা যায় এটি হত্যাকাণ্ড। যে নারীর ঘরে হত্যা করা হয়েছে সেই নারীর সঙ্গে রিপনের পরকীয়া সম্পর্ক ছিল বলেও তথ্য পেয়েছি। আমরা ওই নারীকে আটক করেছি। রিপন মল্লিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ভোলায় তরমুজের বাজারে ধস, দিশেহারা চাষি-ব্যবসায়ী
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে রামুতে পাহাড় কাটার মহোৎসব, জড়িত প্রভাবশালীরা
  • ২৯ মার্চ ২০২৬
১৫ দিন ধরে উপাচার্য নেই পাবিপ্রবিতে, নিজস্ব ক্যাম্পাস থেকে …
  • ২৯ মার্চ ২০২৬
৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন য…
  • ২৯ মার্চ ২০২৬
রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তী…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence