বিমানের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

২৯ মার্চ ২০২৬, ১১:১৪ AM
টয়লেট থেকে ১৫৩টি স্বর্ণের বার

টয়লেট থেকে ১৫৩টি স্বর্ণের বার © সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই স্বর্ণের মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম (প্রায় ১৮ কেজি), যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। 

বিমানবন্দর গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটকে নজরদারিতে রাখা হয়। বিমানটি অবতরণের পর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথ তল্লাশি চালায়। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ইতোমধ্যে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত পাচারের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, বড় কোনো আন্তর্জাতিক চোরাচালান চক্র এই বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের পেছনে জড়িত। চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬