নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

২৯ মার্চ ২০২৬, ০১:২০ PM
সাদ্দাম হোসেন ওরফে সাগর

সাদ্দাম হোসেন ওরফে সাগর © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী আফসানা মিমির (২৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগরকে (৩০) আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে আটক করেছে। সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।

জানা যায়, মহাদেবপুর সদর মধ্য বাজার এলাকার জান মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী আফসানা মিমি মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় জৈনক তোফাজ্জল হোসেনের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলো। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয় লোকজন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আফসানা মিমিকে হত্যা ঘটনায় শনিবার দিবাগত রাত ৯টার দিকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬