ময়মনসিংহে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

২৯ মার্চ ২০২৬, ০৪:১৮ PM
আটক বাবা-ছেলে

আটক বাবা-ছেলে © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ বাবা হোসেন আলীকে (৮০) পুকুরের পানিতে ডুবিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছেলে ও নাতির বিরুদ্ধে। রবিবার (২৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম (৫৫) ও তার ছেলে ইব্রাহিমকে (২০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, খালইপুরা মধ্যপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে শুঁটকি ব্যবসায়ী হোসেন আলীর (৮৯) সঙ্গে জমি নিয়ে তার আপন ছেলে রফিকুল ইসলামে বিরোধ চলছিল। রবিবার সকাল ১০টার দিকে পুকুরপাড়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছেলে রফিকুল ইসলাম ও তার ছেলে ইব্রাহিম (২০) বৃদ্ধ হেসেন আলীকে পিটিয়ে পুকুরে ফেলে দেন। বৃদ্ধ পুকুর থেকে ওঠার চেষ্টা করলে আবার তাকে পিটিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়। মারাত্মক আহত ওই বৃদ্ধ পুকুরের পানিতে ডুবে মারা যান। 

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত ছেলে ও নাতিকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬