সাইবার বুলিংয়ের অভিযোগে খাগড়াছড়িতে শিক্ষক গ্রেফতার

১৫ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
খাগড়াছড়ি থানা

খাগড়াছড়ি থানা © সংগৃহীত

খাগড়াছড়িতে সাইবার বুলিং এর অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) খাগড়াছড়ি থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তি উদয়ন ত্রিপুরা উপজেলা সদরের বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। 

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভুয়া ফেইসবুক আইডি খুলে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করে। এছাড়া অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ দেয়। ব্যক্তিগত ছবিকে এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমের ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে  শারীরিক সর্ম্পক স্থাপনের  প্রস্তাব দেয় । প্রস্তাবে রাজী না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

পুলিশ সুপার আরও জানান, অভিযোগ দায়েরের ৩৬ ঘণ্টার মধ্যে সাইবার প্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেড…
  • ১৫ এপ্রিল ২০২৬
দেম্বেলের নৈপুণ্যে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
  • ১৫ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬