জাল সনদে চাকরি, জামিন চাইতে গিয়ে কারাগারে শিক্ষক

১৪ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
আদালত

আদালত © ফাইল ছবি

বরিশালের বানারীপাড়া উপেজেলায় জাল সনদে চাকরি করার মামলায় বরখাস্ত এক প্রধান শিক্ষকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে বরিশালের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মহিবুল হাসান এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী নাসির খান জানান।

আসামি ৪৮ বছর বয়সী মো. জাহাঙ্গীর হোসেন বানারীপাড়া উপজেলার আউয়ার গ্রামের আছমত আলী খানের ছেলে এবং ওই এলাকার সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

নাসির খান বলেন, জাহাঙ্গীর আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। এ সময় বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বরাতে তিনি বলেন, জাহাঙ্গীর ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। পরে তার বিভিন্ন কর্মকাণ্ডে সন্দেহ হওয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি তারিকুল ইসলাম খান জাহাঙ্গীরের সনদ পরীক্ষা করেন। এ সময় চাকরিতে যোগদানের সময় তার দাখিল করা বিএ, এমএ ও এমএড পরীক্ষায় উত্তীর্ন সনদ নিয়ে সন্দেহ তৈরি হলে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়।

তদন্তে জাহাঙ্গীরের ঢাকার রয়েল ইউনিভার্সিটির এমএ এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিএড ও এমএড পরীক্ষার সনদ জাল বলে প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০২২ সালের ৪ অক্টোবর তারিকুল আদালতে মামলা করেন।

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬