টেকনাফে ৭৫০ বস্তা সিমেন্ট-ট্রলারসহ ১১ পাচারকারী আটক

১৯ জানুয়ারি ২০২৬, ১২:১১ PM
জব্দ করা সিমেন্টসহ আটক পাচারকারীরা

জব্দ করা সিমেন্টসহ আটক পাচারকারীরা © সংগৃহীত

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে মিয়ানমার পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট ও ট্রলারসহ ১১ পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড। 

রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। 

আটকরা কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কর্নেল সিয়াম-উল-হক বলেন, শনিবার মধ্যরাত ১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সাগর এলাকায় মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পাচারকারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়। এ সময় ট্রলারে থাকা ১১ পাচারকারিকে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৩৭ হাজার টাকা।

তিনি আরও জনান, জব্দ করা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950