হবিগঞ্জে সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি, ডিস্ট্রিবিউটরকে জরিমানা

১৯ জানুয়ারি ২০২৬, ১২:২৫ PM
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা  হচ্ছে

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে © টিডিসি

‎‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

‎রবিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজার ও দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
‎
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এলপি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য তালিকা যাচাই করা হয়।
‎
‎যাচাইয়ে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও কিছু বিক্রেতা তা অতিক্রম করে বেশি দামে বিক্রি করছেন। এ ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬–এর ৩ ধারায় দেবপাড়া বাজারের ‘কথা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আজিজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অভিযান চলাকালে অন্যান্য খুচরা বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
‎
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের উদ্দেশে জানানো হয়, গ্যাস ক্রয়ের সময় অবশ্যই মেমো সংগ্রহ করতে হবে। কোনো বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হয়।
‎
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই গ্যাস বিক্রি করা যাবে না। বাজারে ন্যায্য দাম নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ট্যাগ: হবিগঞ্জ
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬