অভিমানে গলায় ফাঁস নিলেন কলেজছাত্র মিজবাহ

১৩ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
মিজবাহ উদ্দিন

মিজবাহ উদ্দিন © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। মিরসরাই কলেজের এইচএসসি প্রথম বর্ষের ওই ছাত্রের নাম মিজবাহ উদ্দিন। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজবাহ (২০) উপজেলার ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের নতুন মুন্সি বাড়ির প্রবাসী নুর ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘুমানোর পর শুক্রবার সকালে তার মা ডাকতে গিয়ে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখে সিলিং ফ্যানের সঙ্গে মিজবার মরদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: তেজগাঁও বস্তিতে আগুনে পুড়ে নারী ও শিশুসহ ২ জনের মৃত্যু

মিজবার স্বজনরা জানান, তারা শুনেছেন একটা মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের সঙ্গে অভিমান করে এমন কাজ করতে পারে বলে ধারণা তাদের।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, খবর পেয়ে ওচমানপুর ইউনিয়ন থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যাবে। শনিবার সকালে মরদেহ মর্গে পাঠানো হবে।

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের উপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence