গাকৃবিতে ফসলের ভ্রুণবিদ্যার উপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন

২২ এপ্রিল ২০২৬, ০৫:০৪ PM
বইয়ের মোড়ক উন্মোচন

বইয়ের মোড়ক উন্মোচন © ফাইল ছবি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্রফেসর এবং প্রখ্যাত ক্রপ বোটানিস্ট ড. মোঃ আব্দুল বাছেত মিয়া কর্তৃক ফসলের ভ্রুণবিদ্যার উপর রচিত ’এ টেক্সট বুক অব এমব্রায়োলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অব ক্রপ প্ল্যান্টস’ গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার গাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরির অডিও ভিজ্যুয়াল কক্ষে অনুষ্ঠিত হয় এ মোড়ক উন্মোচন ও অনুদান প্রদান কার্যক্রম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান প্রফেসর ড. মোঃ ইউনুছ মিয়া। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, বইটির প্রকাশক ‘সামস রসায়ন পাবলিকেশন্স’ এর কর্ণধার ড. মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নূরুল ইসলাম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসাঃ সালমা পারভিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বইটির শুভ মোড়ক উন্মোচন করেন। পরে বইটির লেখক ড. বাছেত মিয়া কৃষি বিপ্লবে তাঁর গ্রন্থের ভূমিকাসহ সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং গবেষণা-ভিত্তিক এ বইটি রচনার পেছনের অভিজ্ঞতা ও প্রেরণার কথা তুলে ধরেন যা উপস্থিত সকলের মধ্যে এক অনুপ্রেরণার আবহ সৃষ্টি করে। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বইটির লেখককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কৃষি শিক্ষাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ ধরনের মৌলিক পাঠ্যগ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, এ বইটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি মূল্যবান দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং কৃষি বিজ্ঞানের জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।’

অনুষ্ঠানের এক উষ্ণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্তে লেখক গাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরিতে অনুদান হিসেবে ১০ কপি বই প্রদান করেন, যা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকবে। পাশাপাশি ‘সামস রসায়ন পাবলিকেশন্স’ এর কর্ণধার ড. মিজানুর রহমানের লেখা অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি, কেমিস্ট্রি অব ন্যাচারাল প্রোডাক্টস, বায়োজৈব রসায়ন, মৌলিক জৈব বিক্রিয়া কৌশল, বেসিক মেডিসিনাল কেমিস্ট্রি, বেসিক পলিমার কেমিস্ট্রি এবং বেসিক কেমিস্ট্রি বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ লাইব্রেরিতে উপহার দেন। যার ফলে গাকৃবি লাইব্রেরি আরো সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টগণ মনে করেন। 

বইসমূহ উপহার হিসেবে দেওয়ার জন্য গাকৃবি উপাচার্য তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, ড. বাছেত মিয়া এর আগেও ’মোরফোলজি অ্যান্ড ট্যাক্সোনমি অব ক্রপ প্ল্যান্টস’ এবং নিউট্রিশনস অব ক্রপ প্ল্যান্টস” শীর্ষক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে কৃষি শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের প্রতি অবিচল অঙ্গীকার নিয়ে গাকৃবির এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যেকে আশাবাদ ব্যক্ত করেছেন।

এইচএসসির কেন্দ্রে হামলাকারীদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নে কী বললেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তিতে শীর্ষে ঢাকা, পিছিয়ে বান্দরবান
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা মেডিকেল এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence