বিজয় মিছিল থেকে ফেরার পথে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

০৮ জানুয়ারি ২০২৪, ১০:২৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম জিয়াউল হাসান ফুয়াদ কাজী

নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম জিয়াউল হাসান ফুয়াদ কাজী © ফাইল ছবি

ঝালকাঠিতে নলছিটি উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় মিছিল শেষে ফেরার পথে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম জিয়াউল হাসান ফুয়াদ কাজী। তিনি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছিলেন। ফুয়াদ চৌদ্দবুড়িয়া গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু বিজয়ী হয়েছেন। ফল ঘোষণার পর রাতে আনন্দ মিছিল বের করেন তারা।

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একচেটিয়া নৌকায় সিল ছাত্রলীগের

বিজয় মিছিল শেষে ফুয়াদ বাড়ি ফিরছিলেন। পথে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিদুল ইসলাম, নলছিটি থানার ওসি মো. মুরাদ আলীসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।

এসআই মো. শহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। স্বজনদের অভিযোগ ও তদন্তে সব জানা যাবে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close